1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

কিম জং উনের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক: ট্রাম্প

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৩ Time View
5

এনবি ডেস্ক :

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে পুরোনো একটি ছবি শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবিতে দুজনের মুখে ‘বন্ধুত্বপূর্ণ’ অভিব্যক্তি না থাকলেও তাদের সম্পর্ক ভালো বলে জানিয়েছেন তিনি।

ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেছেন, ‘এই ছবিতে আমাদের অভিব্যক্তি বন্ধুত্বপূর্ণ না হলেও এমন আরও অনেক ছবি আছে, যেখানে আমরা হাসছি। কিম জং উন ও আমার সম্পর্ক দারুণ!’

ট্রাম্পের এই মন্তব্য এমন সময়ে এসেছে, যখন আসন্ন যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়ার সমালোচনা করেছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ংয়ের দাবি, এ ধরনের মহড়া কোরীয় উপদ্বীপে উত্তেজনা আরও বাড়াবে।

‘উলচি ফ্রিডম শিল্ড’ নামের যৌথ সামরিক মহড়াটি ১৭ আগস্ট শুরু হয়ে ২৭ আগস্ট পর্যন্ত চলার কথা রয়েছে। মহড়ায় ড্রোন মোকাবিলা, জিপিএস ব্যবস্থায় বিঘ্ন এবং সাইবার হামলা প্রতিরোধের প্রশিক্ষণ থাকবে। উত্তর কোরিয়ার পরিবর্তনশীল সামরিক সক্ষমতার সঙ্গে খাপ খাইয়ে নেওয়াই এর অন্যতম লক্ষ্য।

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়াকে উত্তর কোরিয়া নিয়মিতই উসকানিমূলক কর্মকাণ্ড হিসেবে অভিহিত করে আসছে। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার সামরিক সহযোগিতা এখন ‘পারমাণবিক জোটে’ পরিণত হচ্ছে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়েছে, নতুন মাত্রার হুমকির জবাব নতুন মাত্রার প্রতিরোধ সক্ষমতা দিয়ে দেওয়া হবে। আসন্ন মহড়াগুলো গত পাঁচ বছরের মহড়ার তুলনায় ভিন্ন এবং আধুনিক যুদ্ধের নতুন দিকগুলোকে সামনে রেখে যুদ্ধ পরিচালনার সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই আয়োজন করা হচ্ছে বলেও দাবি করা হয়েছে।

এর মধ্যেই ১২ আগস্ট উত্তর কোরিয়া সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এটি ছিল দেশটির দ্বিতীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর বরাতে দেশটির বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, বুধবার পূর্ব সাগরের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে পিয়ংইয়ং। তবে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় কমান্ড ঘটনাটিকে শুধু ‘ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ’ হিসেবে উল্লেখ করেছে

Please Share This Post in Your Social Media

More News Of This Category