1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

অক্টোবরে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান

Reporter Name
  • Update Time : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ১ Time View
2

অন্তর্বর্তী সরকারের সময় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে সুপারিশ পাওয়া ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থী আগামী ২৯ অক্টোবর থেকে যোগ দেবেন বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

শনিবার (০১ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে মন্ত্রণালয়।

সভা শেষে প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াৎ হোসেন বলেন, “প্রাথমিকের জন্য সুপারিশ করা ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের বিষয়টি গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। তদন্ত ও প্রক্রিয়াগত দীর্ঘসূত্রিতায় তা বিলম্বিত হয়েছে। আশা করি, আসন্ন ২৯ অক্টোবরে তাদের যোগদান করা হবে।”

এর আগে বিজ্ঞপ্তি প্রকাশের পর দ্রুত আবেদন, লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে ১৪ হাজারের বেশি প্রার্থীকে চূড়ান্তভাবে সুপারিশ করে অন্তর্বর্তী সরকার।

তবে চূড়ান্ত ফল প্রকাশের দুই মাসের বেশি সময় পার হলেও যোগদান না হওয়ায় হতাশ হয়ে পড়েন সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা।

তারা জানান, চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ হয়ে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও দীর্ঘদিন যোগদান না হওয়ায় তারা অনিশ্চয়তায় পড়েছেন। গোপনে যাচাই-বাছাই এবং বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ায় তাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

দ্রুত যোগদানের ব্যবস্থা করার দাবিতে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে স্মারকলিপিও দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category