খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুর মহানগর কৃষক দলের মিলাদ ও দোয়া মাহফিল
Reporter Name
Update Time :
রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
৪
Time View
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুর মহানগর কৃষক দলের মিলাদ ও দোয়া মাহফিল
বিশেষ প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুর মহানগর কৃষক দলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১টা ৪৫ মিনিট থেকে ২টা পর্যন্ত শহরের মডেল মসজিদ মিলনায়তনে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফরিদপুর মহানগর কৃষক দলের সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন। অনুষ্ঠানে ফরিদপুর মহানগর কৃষক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম জহির, সহসভাপতি আবু বক্কর সিদ্দিক, সহসভাপতি তবিবুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়
8
বিশেষ প্রতিনিধি:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুর মহানগর কৃষক দলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ১টা ৪৫ মিনিট থেকে ২টা পর্যন্ত শহরের মডেল মসজিদ মিলনায়তনে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফরিদপুর মহানগর কৃষক দলের সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন।
অনুষ্ঠানে ফরিদপুর মহানগর কৃষক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম জহির, সহসভাপতি আবু বক্কর সিদ্দিক, সহসভাপতি তবিবুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়