1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেলেন সাটুরিয়া থানার মোশারফ হোসেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ২ Time View
4

মানিকগঞ্জ জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে বিশেষ সম্মাননা ও পুরস্কার লাভ করেছেন সাটুরিয়া থানায় কর্মরত ওসি মো. মোশারফ হোসেন। আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, ওয়ারেন্ট তামিল, রহস্য উদঘাটনসহ প্রশংসনীয় ও গৌরবোজ্জ্বল ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে এই শ্রেষ্ঠত্বের মর্যাদায় ভূষিত করা হয়।

আজ (১৩ আগস্ট) বৃহস্পতিবার মানিকগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে ওসি মোশারফ হোসেনের হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম।

এ সময় মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাউদ্দিন পিপিএম উপস্থিত ছিলেন।

অফিসার ইনচার্জের এই গৌরবময় অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেন সাটুরিয়া থানায় কর্তব্যরত সকল পুলিশ কর্মকর্তা।

তারা বলেন, ওসি মোশারফ হোসেনের এই অর্জন আমাদের পুরো সাটুরিয়া থানা পুলিশের জন্য অত্যন্ত গর্বের। তার কাজের প্রতি সততা, নিষ্ঠা এবং সাধারণ মানুষকে সেবা দেওয়ার মানসিকতাই আজ তাকে এই স্বীকৃতি এনে দিয়েছে। এই সম্মাননা থানার অন্যান্য কর্মকর্তাদেরও সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে আরও বেশি উদ্বুদ্ধ করবে। আমরা সাটুরিয়াবাসীকে একটি নিরাপদ ও শান্তিময় পরিবেশ উপহার দিতে নিরলসভাবে কাজ করে যাব।

ওসি মোশারফ হোসেন জানান, এই স্বীকৃতি তার কাজের প্রতি দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিল। তিনি সাটুরিয়া থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষকে দ্রুত আইনি সেবা দিতে সকলের সহযোগিতা কামনা করেন।

একই অনুষ্ঠানে সাটুরিয়া থানার এএসআই (নি:) মোঃ রুবেল আহম্মেদ জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category