1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

“এসএসসি ও সমমানে পাসের হার ৬৩.৫১ ভাগ” ফরিদপুরে সবার আগে এগিয়ে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ২৭ Time View
32

ফরিদপুর প্রতিনিধি ঃ
ফরিদপুরে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৬৩ দশমিক ৫১ শতাংশ। জেলার ১৯ হাজার ৪৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১২ হাজার ৩৪৩ জন। এ বছর জেলায় জিপিএ-৫ পেয়েছে ৮২৮ জন।

পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার দিক থেকে ফরিদপুর সদর উপজেলার বিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষে রয়েছে ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয় থেকে ২৪৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ২৪৫ জন। পাসের হার ৯৯ দশমিক ১৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১২৬ জন।

পাসের হারে দ্বিতীয় অবস্থানে রয়েছে ফরিদপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ। এ বিদ্যালয় থেকে ৪০২ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৩৯৩ জন। পাসের হার ৯৭ দশমিক ৭৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯৭ জন।

তৃতীয় অবস্থানে রয়েছে ফরিদপুর জেলা প্রশাসন স্কুল। এ বিদ্যালয় থেকে ৬১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৫৯ জন। পাসের হার ৯৬ দশমিক ৭২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯ জন।

চতুর্থ অবস্থানে থাকা ফরিদপুর জিলা স্কুল থেকে ২৩০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ২২০ জন। পাসের হার ৯৫ দশমিক ৬৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১০০ জন।

পঞ্চম অবস্থানে রয়েছে ফরিদপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয় থেকে ১৯৩ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১৭৪ জন। পাসের হার ৯০ দশমিক ৬২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩৩ জন।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর জেলায় এসএসসিতে ১৫ হাজার ৫৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১০ হাজার ২১৩ জন পাস করেছে। পাসের হার ৬৫ দশমিক ৬৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৭৭২ জন। অন্যদিকে দাখিলে ২ হাজার ৪৪৩ জনের মধ্যে পাস করেছে ১ হাজার ৪৩ জন। পাসের হার ৫০ দশমিক ৮৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১১ জন। এছাড়া ভোকেশনালে ১ হাজার ৪৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৮৮৭ জন। পাসের হার ৬১ দশমিক ৭৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪৫ জন।

ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাসান বিন মোহাম্মাদ আলী জানান, এ বছর জেলায় এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় মোট ১৯ হাজার ৪৩৪ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১২ হাজার ৩৪৩ জন কৃতকার্য এবং ৭ হাজার ৯১ জন অকৃতকার্য হয়েছে। জেলায় মোট জিপিএ-৫ পেয়েছে ৮২৮ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category