1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

মধুখালী বাজার পরিদর্শনে নবনিযুক্ত ইউএনও, অবৈধ স্থাপনা উচ্ছেদের ঘোষণা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ১ Time View
2

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের মধুখালী বাজার পরিদর্শন করেছেন নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান। মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ১২টার দিকে মধুখালী পৌরসভার সামনে থেকে বাজার পরিদর্শন শুরু করেন তিনি।
এ সময় ইউএনও বাজারের মাংসের বাজার, মুরগির বাজার, কাঁচাবাজার, পাটবাজারসহ বিভিন্ন গলি ঘুরে দেখেন। বাজারের সার্বিক পরিবেশ, পানি নিষ্কাশন ব্যবস্থা, যানবাহন ও পথচারীদের চলাচলসহ বিভিন্ন বিষয় সরেজমিনে পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে সাংবাদিকদের ইউএনও মো. মাসুদুর রহমান বলেন, বাজারের মূল গলিতে পানি নিষ্কাশনের জন্য থাকা ড্রেনের ওপর যেসব অবৈধ স্থাপনা রয়েছে, সেগুলো দ্রুত উচ্ছেদ করা হবে। একই সঙ্গে বাজারে আসা ক্রেতা ও সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থে মূল গলিগুলো উন্মুক্ত রাখার ব্যবস্থা করা হবে।
তিনি আরও বলেন, বাজারের পরিবেশ সুন্দর ও জনবান্ধব করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা ভূমি কর্মকর্তা প্রতীক দত্ত, মধুখালী পৌর বিএনপির সভাপতি মো. হায়দার আলী মোল্লা, বাজার ব্যবসায়ী পরিষদের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান মিন্টু, মধুখালী থানার সাব-ইন্সপেক্টর মো. মাহমুদুল হাসান, মধুখালী উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আক্তার হোসেন মুন্সী, বাজার ব্যবসায়ী পরিষদের সহ-সভাপতি মো. আবুল কালাম আজাদ শেখ, মধুখালী প্রেসক্লাবের সভাপতি মো. মনিরুজ্জামান মৃধা মন্নু, সাধারণ সম্পাদক মো. মেহেদী হোসেন পলাশ, বাজার ব্যবসায়ী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ওবায়দুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মোঃ ইমরান খান, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. ইমামুল বিশ্বাস, অর্থ সম্পাদক মো. তৌফিক বিশ্বাস, শ্রেণি প্রতিনিধি আকরাম বিশ্বাস, শ্রী রবীন্দ্রনাথ কর্মকারসহ বাজার ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category