1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

বোয়ালমারীতে ইয়াবাসহ ব্যবসায়ী আটক 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ৫৮২ Time View
137
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজার থেকে মো. বক্কার মোল্যা ওরফে রুবেল (২৮) নামে এক ইলেকট্রনিক্স ব্যবসায়ীকে ৩৫০ পিচ ইয়াবা বড়িসহ আটক করেছে পুলিশ।  মঙ্গলবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার শেখর ইউনিয়নের সহস্রাইল বাজারের তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ভিতর থেকে আটক করা হয় তাকে। সে শেখর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও ভুলবাড়িয়া গ্রামের সোহরাব হোসেনের ছেলে। এ ব্যাপারে বোয়ালমারী থানার উপপরিদর্শক মো. ওহিদুল ইসলাম বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। ইয়াবা উদ্ধারের কথা স্বীকার করে থানার উপপরিদর্শক মো. ওহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি রুবেল দীর্ঘদিন ধরে ব্যবসা প্রতিষ্ঠানের আড়ালে ইয়াবার ব্যবসা করে আসছে। মঙ্গলবার তার ব্যবসা প্রতিষ্ঠানের ভিতর থেকে তাকে ৩৫০ পিচ ইয়াবার বড়িসহ তাকে আটক করা হয়। এ ছাড়া দোকানের ভিতর থেকে ইয়াবার খালি প্যাকেট এবং ইয়াবা খাওয়ার সরঞ্জম উদ্ধার করা হয়।

 আসামিকে বুধবার ফরিদপুর আদালতে পাঠানো হবে। তিনি আরো জানান, ওই এলাকায় রাতেও অভিযান চালানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category