বোয়ালমারীতে মাদক কারবারীর মারধরে ভ্যান চালক হাসপাতালে ভর্তি থানায় অভিযোগ
তৈয়বুর রহমান কিশোর
Update Time :
মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
৫২২
Time View
বোয়ালমারীতে মাদক কারবারীর মারধরে ভ্যান চালক হাসপাতালে ভর্তি থানায় অভিযোগ
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় মাদক কারবারির মারধরে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে জাফর মোল্যা (৩৫) নামের এক ভ্যান চালক। ঘটনাটি ঘটেছে উপজেলার রেনিনগর গ্রামের ইদ্দিক শেখের মুদি দোকানের সামনে। এ ঘটনায় জাফর মোল্যার ভাই ইমদাদুল মোল্যা (৩২) ঘটনার দিনই বাদি হয়ে তিন জনের নামে থানায় লিখিত অভিযোগ করেছেন। বাদির অভিযোগ সূত্রে জানা যায়, তিন চার মাস আগে রেনিনগর গ্রামের মাদক ব্যবসায়ী আরমান বিশ্বাসকে (২৫) স্থানীয় থানার এএসআই আজিজ ইয়াবা বড়িসহ আটক করে। আরমানের ধারনা জাফর মোল্যা তাকে ধরিয়ে দিয়েছে। সে জেল থেকে বাড়িতে এসে জাফর মোল্যাকে মারধর করার জন্য সুযোগ খোজে। সোমবার (২৫ অক্টোবর) সকালে জাফর মোল্যা বোয়ালমারী...
136
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় মাদক কারবারির মারধরে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে জাফর মোল্যা (৩৫) নামের এক ভ্যান চালক। ঘটনাটি ঘটেছে উপজেলার রেনিনগর গ্রামের ইদ্দিক শেখের মুদি দোকানের সামনে। এ ঘটনায় জাফর মোল্যার ভাই ইমদাদুল মোল্যা (৩২) ঘটনার দিনই বাদি হয়ে তিন জনের নামে থানায় লিখিত অভিযোগ করেছেন।
বাদির অভিযোগ সূত্রে জানা যায়, তিন চার মাস আগে রেনিনগর গ্রামের মাদক ব্যবসায়ী আরমান বিশ্বাসকে (২৫) স্থানীয় থানার এএসআই আজিজ ইয়াবা বড়িসহ আটক করে। আরমানের ধারনা জাফর মোল্যা তাকে ধরিয়ে দিয়েছে। সে জেল থেকে বাড়িতে এসে জাফর মোল্যাকে মারধর করার জন্য সুযোগ খোজে। সোমবার (২৫ অক্টোবর) সকালে জাফর মোল্যা বোয়ালমারী বাজার থেকে ভ্যান চালিয়ে নিজ বাড়ি চন্দনী গ্রামে যাওয়ার পথে রেনিনগর গ্রামের ইদ্দিক শেখের দোকানের সামনে পৌছালে আরমান বিশ্বাস, সাহেব আলী শেখ (২৫) ও সানোয়ার শেখ (২০) তাকে কুপিয়ে ও বেড়েই মারাত্মক জখম করে।