1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

বোয়ালমারীতে পুকুরে গোসল করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার

তৈয়বুর রহমান কিশোর
  • Update Time : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ৬০৭ Time View
206
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের  কালিনগর গ্রাম এলাকায় পুকুরে গোসল করতে গিয়ে এক কিশোরী ধর্ষনের শিকার হয়েছে। ওই ধর্ষক কালিনগর বাজারে কাঠ মিস্ত্রীর কাজ করে। ধর্ষনের ঘটনার ২ দিন পর বৃহস্প্রতিবার ওই কিশোরীর মা নিলুফা বেগম বাদি হয়ে ধর্ষক সহিদুল শেখকে (২০) এক মাত্র আসামি করে বোয়ালমারী থানায় ধর্ষন মামলা করেন। মামলা নম্বর ১৭। সহিদুল শেখ কালিনগর গ্রামের বাবু শেখের ছেলে। মামলার পর আসামি সহিদুল শেখকে তার বাড়ি থেকে গ্রেফতার করে মামলার তদন্তকারী কর্মকর্তা ডহরনগর পুলিশ তদন্তকেন্দ্রের এসআই মো. কবির হোসেন।
মামলা সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই দুপুর ১ টার দিকে ওই কিশোরী (১৫) বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়।
সেখানে কিশোরীকে একা পেয়ে সহিদুল শেখ পুকুরের পাশে হারুন ফকিরের পাট ক্ষেতের মধ্যে নিয়ে জোরপূর্বক তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করে। পরে কিশোরী বাড়িতে গিয়ে তার পরিবারের লোকজনদের কাছে সব কিছু খুলে বলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. কবির হোসেন বলেন, ধর্ষন মামলার আসামি সহিদুল শেখকে গ্রেফতার করে আদালতে চালান দেওয়া হয়েছে। এ ছাড়া ধর্ষনের শিকার ওই মেয়ে আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে ২২ ধারায় জবানবন্দি দিয়েছে একং আসামি ৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। সহিদুল ধর্ষনের কথা স্বীকার করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category