ফরিদপুরের মধুখালীতে পৌর বিএনপি উদ্যোগে, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মেহেদী হাসান মুন্নুর রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
১১ই আগস্ট মঙ্গলবার বিকাল ৩ ঘটিকার সময় মধুখালী পৌর বিএনপি’র মরিচ বাজারে অবস্থিত অস্থায়ী কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ ছাড়া আগামী ১৫ই আগস্ট মধুখালী উপজেলা ও পৌর বিএনপি’র বর্ধিত সভা উপলক্ষে, প্রস্তুতি নিয়ে বিবিধ আলোচনা করা হয়।
পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ইয়াসিন বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি হায়দার আলী মোল্লা।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আক্তার হোসেন মুন্সী,পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মন্নু,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম,পৌর বিএনপির সহ-সভাপতি আকবর হোসেন, সহ-সভাপতি আতিয়ার মোল্লা, পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক কামাল হোসেন, অর্থ সম্পাদক মেহেদী হোসেন পলাশ সহ পৌর বিএনপি, ওয়ার্ড বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
মেহেদী হাসান মুন্নু, হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, তার ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। পৌর বিএনপি’র পক্ষ থেকে তার জন্য দোয়া কামনা করা হয়েছে।