1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

ভাঙ্গায় মানব কল্যাণ সংস্থার ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন সহস্রাধিক রোগী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ০ Time View
1

ভাঙ্গা প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গায় মানব কল্যাণ সংস্থার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের কাউলিবেড়া কাজী ওয়ালীউল্লাহ উচ্চ বিদ্যালয়ে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত চলা এ ক্যাম্পে সহস্রাধিক অসহায় ও সাধারণ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ, ব্লাড টেস্ট ও রক্তের গ্রুপ নির্ণয়ের সুবিধা দেওয়া হয়। বিভিন্ন এলাকা থেকে সকাল থেকেই রোগীরা ক্যাম্পে আসতে শুরু করেন। ফরম পূরণের পর চিকিৎসকদের পরামর্শ ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণ করেন তারা।
এ সময় চিকিৎসকরা রোগীদের বিভিন্ন স্বাস্থ্যবিধি মেনে চলা এবং রোগ প্রতিরোধে প্রয়োজনীয় পরামর্শ দেন।
মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন মানব কল্যাণ সংস্থার সভাপতি মাওলানা শফিকুল ইসলাম মাদানী, সহসভাপতি মাওলানা নুরুজ্জামান, রবিউল ইসলাম রনি জোয়ার্দার, জসিম উদ্দিন নবাব, মো. ওয়াসীম আহমেদ, মাওলানা তরিকুল ইসলাম ও ইসলাম মৃধাসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
ক্যাম্প শেষে মানবসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় সংগঠনের কয়েকজন সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিকে ক্রেস্ট প্রদান করা হয়।
মানব কল্যাণ সংস্থার সদস্যরা জানান, যুবসমাজসহ সমাজের বিভিন্ন পেশার মানুষের সমন্বয়ে সংগঠনটি পরিচালিত হচ্ছে। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং মানবসেবা করাই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতে প্রতি তিন মাস পরপর এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে।
বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়ে রোগীরা সন্তোষ প্রকাশ করেন। তারা ভবিষ্যতেও মানব কল্যাণ সংস্থার উদ্যোগে এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।
সংগঠনের সদস্যরা বলেন, “অসহায় ও দরিদ্র মানুষ যেন সহজে চিকিৎসাসেবা পান, সেটিই আমাদের সংগঠনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও প্রতি তিন মাস পরপর এ ধরনের সেবা কার্যক্রম চালু রাখার চেষ্টা করব।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category