1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

ফরিদপুরের পদ্মা নদী থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৭ Time View
13

বিশেষ প্রতিনিধি:

ফরিদপুরের সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়নে পদ্মা নদী থেকে অজ্ঞাতনামা এক নারীর (৩৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শনিবার (২২ আগস্ট) রাতে উপজেলার সাদিপুর বাজারসংলগ্ন পদ্মা নদীতে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে রাত ৮টার দিকে নৌ পুলিশের ফরিদপুর কোতোয়ালি ফাঁড়ির সদস্যরা মরদেহটি উদ্ধার করেন।

স্থানীয় ও পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, মরদেহটির দুই হাতে শাখা চুড়ি, বাম হাতে সনাতন ধর্মসংক্রান্ত ট্যাটু ও পায়ে নূপুর রয়েছে। হয়তোবা কয়েকদিন আগে নারীটিকে কেউ হত্যা করে পানিতে ফেলে দেয়। নদীতে মরদেহ ভাসতে দেখে প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি জানানো হয়। পরবর্তী সময়ে তাঁর নির্দেশে নৌ পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

এ ব্যাপারে নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বললেন, মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে, পাঁচ থেকে ছয় দিন আগে ওই নারীকে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়। দুই হাতের আঙুল পচে যাওয়ায় এবং মাছে খেয়ে ফেলায় ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমেও তাঁর পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। তবে পরিচয় উদ্‌ঘাটনে কাজ চলছে এবং যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category