1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

মধুখালীতে ১মাস পেরিয়ে গেলো খোঁজ মেলেনি নিখোঁজ যুবকের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ৫১৫ Time View
213

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালীতে ১মাস যাবৎ ৩৫বছরের এক যুবক নিখোঁজ হয়েছে। তার নাম মিরুল শেখ (৩৫) পিং-মৃত. আহম্মদ শেখ। তার বাড়ি মধুখালী উপজেলার পৌর এলাকার ২নং ওয়ার্ডের গোন্দারদিয়া পশ্চিম পাড়া গ্রামে। এ ব্যাপারে তার ভাগনে ফারহাতুল ইসলাম ফাহিম মধুখালী থানায় নিখোঁজ বিষয়ে একটি সাধারণ ডায়েরী করেছেন। জিডি নং-৮১৮।
নিখোঁজ যুবকের ভাগনে ফারহাতুল ইসলাম ফাহিম জানান, গত ১৬ জুন ২০২৩ তারিখে সকালে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আমার মামা আর ফিরে আসেনি। বিভিন্ন আত্বীয় স্বজন এর বাড়িতে খোঁজ নেওয়া হলেও তাকে পাওয়া যায়নি। তাকে না পেয়ে মধুখালী থানায় জিডি করেছি। সে একজন মানুষিকভাবে অসুস্থ বলে জানায়।
পৌর ১নং সংরক্ষিত কাউন্সিলর রেশমা আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, ছেলেটি একজন মানুষিক ভাবে অসুস্থ পরিবারের লোকজন আমাকে বলার পর নিজেই বিষয়টি খোজে লোক লাগিয়েছি এবং ওই পরিবারকে আইনী পরামর্শ নেওয়ার জন্য বলেছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category