1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

সরকারি রাজেন্দ্র কলেজে বর্ণিল আয়োজনে ‘ম্যানেজমেন্ট কার্নিভাল ২০২৬’ সম্পন্ন

​শেখ সালমান আহমেদ
  • Update Time : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ Time View
18

ফরিদপুরের ঐতিহ্যবাহী সরকারি রাজেন্দ্র কলেজে বর্ণিল আয়োজনে সম্পন্ন হয়েছে ‘ম্যানেজমেন্ট কার্নিভাল ২০২৬’। ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আয়োজিত এই কার্নিভালে খেলাধুলা, স্টার্টআপ শোকেস, লিডারশিপ চ্যালেঞ্জ, আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং লাকী কুপন ড্র-এর আয়োজন করা হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। কলেজ ক্যাম্পাসে আয়োজিত এই উৎসবমুখর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম আব্দুল হালিম। শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শুধু পাঠ্যপুগত শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ ঘটাতে হবে। এ ধরনের কার্নিভাল শিক্ষার্থীদের নেতৃত্বগুণ, সৃজনশীলতা ও পারস্পরিক সৌহার্দ্য বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মো. ওবায়দুর রহমান। ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর খোন্দকার মাহবুব আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ। সভাপতির বক্তব্যে বিভাগীয় প্রধান প্রফেসর খোন্দকার মাহবুব আরা বেগম বলেন, “আমাদের শিক্ষার্থীদের ভেতর লুকিয়ে থাকা স্বকীয় প্রতিভা ও উদ্যোক্তা মানসিকতাকে জাগ্রত করতেই এই আয়োজন। শিক্ষকদের সার্বিক দিকনির্দেশনা এবং শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই কার্নিভাল এত সুন্দরভাবে সফল হয়েছে।” কার্নিভালের অন্যতম আকর্ষণ ছিল সফল নারী উদ্যোক্তাদের নিয়ে আয়োজিত বিশেষ সেশন। এতে ফরিদপুরের স্বনামধন্য তিন নারী উদ্যোক্তা তাদের সফলতার পেছনের সংগ্রাম ও উদ্যোক্তা জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরে বক্তব্য রাখেন। আমন্ত্রিত উদ্যোক্তারা হলেন— রঙিন সুতা যুব উন্নয়ন সংস্থার স্বত্বাধিকারী সোনিয়া সুলতানা, তানিয়া ভার্মি কম্পোস্টের স্বত্বাধিকারী তানিয়া পারভিন এবং সুকন্যা যুব ও সমাজ উন্নয়ন সংস্থার স্বত্বাধিকারী তামান্না মোরশেদ মিরা। অনুষ্ঠানের সার্বিক অভিজ্ঞতা ও আনন্দ নিয়ে ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং এই আয়োজনের অন্যতম উদ্যোক্তা লাতিফুল খাবির বলেন, “আমাদের দীর্ঘদিনের পরিকল্পনা ও প্রচেষ্টার সফল রূপায়ণ ঘটেছে এই কার্নিভালের মাধ্যমে। সহপাঠী ও শিক্ষকদের সহযোগিতায় আমরা শিক্ষার্থীদের মাঝে উদ্যোক্তা মনোভাব তৈরি এবং একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করতে পেরেছি।” অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও সাংবাদিক শেখ সালমান আহমেদ তার অনুভূতি প্রকাশ করে বলেন, “শিক্ষার্থীদের এমন উদ্যোগ ও সৃজনশীল আয়োজন সত্যিই প্রশংসনীয়। ক্লাস রুমের পড়াশোনার পাশাপাশি এ ধরনের কার্নিভাল শিক্ষার্থীদের নেতৃত্ব গুণ ও সাংগঠনিক দক্ষতা বিকাশে দারুণ ভূমিকা রাখবে।” এছাড়া অনুষ্ঠানে অংশ নেওয়া নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী তাদের উচ্ছ্বাস প্রকাশ করে জানান, “এমন চমৎকার একটি আয়োজন আমাদের ক্যাম্পাস জীবনকে আনন্দময় করে তুলেছে। খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি সফল উদ্যোক্তাদের গল্প শুনে আমরা দারুণভাবে অনুপ্রাণিত হয়েছি।” শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, শিক্ষকগণের দিকনির্দেশনা, ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং তরুণদের উদ্যোক্তা হয়ে ওঠার অনুপ্রেরণামূলক নানা আয়োজনের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয় ‘ম্যানেজমেন্ট কার্নিভাল ২০২৬’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category