1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

চলতি বছরের সাত মাসে ডেঙ্গুতে ৫৪ জনের মৃত্যু, আক্রান্ত ১৫ হাজারের বেশি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৪ Time View
6
নিজস্ব প্রতিবেদক:

দেশজুড়ে আবারও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে মশাবাহিত রোগ ডেঙ্গু। এতে সাম্প্রতিক কয়েক দিন থেকেই ঝরছে মানুষের তাজা প্রাণ। একই সঙ্গে আক্রান্ত হয়ে হাসপাতালে ভিড় জমাচ্ছে রোগীরা। সবশেষ গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত রোগটিতে মোট ৫৪ জনের প্রাণহানি হলো। এদিকে গত একদিনে নতুন করে ১৫৩ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে আজ শুক্রবার এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৪ জন, চট্টগ্রাম বিভাগে ৬৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৫ জন এবং খুলনা বিভাগে ৪ জন রয়েছেন।

চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত দেশে মোট ১৫ হাজার ৩১০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৬১ দশমিক ৫ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ৫ শতাংশ  নারী।

এর আগে ২০২৫ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন এক লাখ দুই হাজার ৮৬১ জন ও মারা যান ৪১৩ জন।

২০২৩ সালে দেশে ডেঙ্গুর বিস্তার ভয়াবহ রূপ নেয়। সে বছর ৩ লাখ ২১ হাজারের বেশি মানুষ সংক্রমিত হন, মারা যান ১ হাজার ৭০৫ জন। ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন, মারা যান ৫৭৫ জন। ২০২৫ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন ১ লাখ ২ হাজার ৮৬১ জন, আর ৪১৩ জন মারা যান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category