ফরিদপুরে স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দুই দিন ব্যাপী বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত
Reporter Name
Update Time :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
৫
Time View
ফরিদপুরে স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দুই দিন ব্যাপী বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি: ফরিদপুর জেলা স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দুইদিন ব্যাপী বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে শহরের নীলটুলি স্বর্ণপট্টিতে এ পূজার আয়োজন করা হয়। পূজায় স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, শ্রমিক ও ভক্তরা অংশ নেন। পূজা শেষে ভক্ত বৃন্দের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। প্রথম দিনের আয়োজনে উল্লেখযোগ্য সংখ্যক ভক্তের সমাগম ঘটে। বিশ্বকর্মা পূজা উপলক্ষে সংগঠনটির উদ্যোগে দুই দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল শনিবার দুপুর দেড়টায় প্রসাদ বিতরণ করা হবে। এরপর বিকেল ৩ টায় শিশু-কিশোরদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়া রাতে আনন্দ শোভাযাত্রা ও বিসর্জনের মধ্য দিয়ে দুই...
8
বিশেষ প্রতিনিধি:
ফরিদপুর জেলা স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দুইদিন ব্যাপী বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়েছে। আজ
শুক্রবার
(১৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে শহরের নীলটুলি স্বর্ণপট্টিতে এ পূজার আয়োজন করা হয়।
পূজায় স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, শ্রমিক ও ভক্তরা অংশ নেন। পূজা শেষে ভক্ত বৃন্দের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। প্রথম দিনের আয়োজনে উল্লেখযোগ্য সংখ্যক ভক্তের সমাগম ঘটে।
বিশ্বকর্মা পূজা উপলক্ষে সংগঠনটির উদ্যোগে দুই দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল শনিবার দুপুর দেড়টায় প্রসাদ বিতরণ করা হবে। এরপর বিকেল ৩ টায় শিশু-কিশোরদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
এছাড়া রাতে আনন্দ শোভাযাত্রা ও বিসর্জনের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি হবে বলে জানা গেছে।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সঞ্জয় পোদ্দার, ইমন কর্মকার ও নয়ন দে।