1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

বোয়ালমারীতে আগুনে পুড়ে এক মহিলা ও গাভীর মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ৭০৩ Time View
207
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ী গ্রামে আগুনে পুড়ে ছিয়ারন নেছা (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ সময় আগুনে পুড়ে একটি গাভী মারা গেছে। গাভীটির আনুমানিক মূল্য ১ লক্ষ ৫০ হাজার টাকা।
 মৃতের ভাই ছিরু তালুকদার জানান, শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাত ১২ টার দিকে রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে গোয়াল ঘর ও বসত ঘরে আগুন ছড়িয়ে যায়। আশপাশের লোকজন আসতে আসতে ততক্ষনে সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। ওই বৃদ্ধার ২ মেয়ে ১ ছেলে রয়েছে। শেখর ইউনিয়নের চেয়ারম্যান মো. ইস্রাফিল মোল্যা বলেন, তেলজুড়ী গ্রামে আগুনে পুড়ে ছিয়ারন নেছা নামের এক মহিলা এবং একটি গাভী মারা গেছে বলে শুনেছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category