1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

ফরিদপুরের মধুখালীতে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৬১৬ Time View
208
 পার্থ রায়, মধুখালী প্রতিনিধি
২ সেপ্টেম্বর ( বৃহস্পতিবার)  ফরিদপুর জেলার মধুখালীতে করোনাকালীন দুর্সময়ে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় মধুখালী উপজেলা মাল্টিপারপাস হলরুমে মধুখালী  উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সুরাইয়া সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ত্রাণ বিতরণ করেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মাহমুদা বেগম কৃক।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারন  সম্পাদক রাধা রানীর সঞ্চালনায় বক্তব্য রাখেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কাউন্সিলর শাহীনা আক্তার সাথী, ফরিদপুর জেলা পরিষদের সদস্য দেব প্রসাদ রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মুরাদুজ্জামান মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা আক্তার,   গাজনা ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া, সাদেকুর রহমান।
আরও উপস্থিত ছিলেন রাজবাড়ী মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাহিদা চৌধুরী তন্বী, মধুখালী উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মোঃ আতিয়ার রহমান,  প্রমূখ। অনুষ্ঠানে উপজেলার ৫০০ জন অসহায়দের মাঝে  চাল,ডাল,তেল,চিনি, সেমাই বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category