1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

ফরিদপুর চিনিকল আখচাষীদের ভুর্তকি প্রদান

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৬৪৪ Time View
192

মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি :
মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের আখচাষীদের মাঝে ভুর্তকির অর্থ সিউর ক্যাশের মাধ্যমে প্রদান করা হয়েছে।
বুধবার (৭ জুলাই) দুপুর ২ টায় হিসাব বিভাগের ইক্ষু শাখায় ই-পদ্ধতিতে ভুর্তকি প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ গোলাম কবির। এ সময় চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) মো. রফিকুল ইসলাম, মহব্যবস্থাপক(অর্থ) মো. সামছুল হক, উপব্যবস্থাপক(হিসাব) মো. আব্দুর রব, সহব্যবস্থাপক (হিসাব) মো. সাইরুল ইসলাম, শ্রমজীবী ইউনিয়নের সহ সাধারন সম্পাদক মো. শাহিন মিয়া, অর্থ সম্পাদক মনিরুজ্জামান মিন্টুসহ কর্মকর্তা,কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
মহব্যবস্থাপক(অর্থ) মো. সামছুল হক জানান, মিল এলাকার ৭ টি সাবজোনের ১ হাজার ৫শত ৩১ জন আখচাষীর মোট ২১ লক্ষ ৫৩ হাজার ৪শত টাকা এ ভুর্তকির আওতায় প্রদান করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category