1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

ফরিদপুরে হাজার হাজার হিন্দুধর্মালম্বী গঙ্গাস্নান শেষে শিবের মাথায় জল অর্পণে অংশ নিলেন

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১১ Time View
15

 

বিশেষ প্রতিনিধি ঃ

বিশ্বশান্তি ও মানব কল্যাণে প্রতি বছরের মতো এবারও ফরিদপুরে গঙ্গাস্নান শেষে শিবের মাথায় জল অর্পণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ আগষ্ট) ভোর ৫টা থেকে শহরের বিসর্জন ঘাট এবং পদ্মা নদীর সিএন্ডবি ঘাটে গঙ্গাস্নানে অংশ নেন হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ। স্নান চলে সকাল ৮টা পর্যন্ত।

স্নান শেষে জল নিয়ে শহরের পাঁচটি মন্দিরে গিয়ে শিবের মাথায় জল ঢালেন তারা। উপোস অবস্থায় ভোর থেকেই পায়ে হেঁটে হাজারো নারী-পুরুষ স্নান শেষে জল নিয়ে মন্দিরে মন্দিরে গিয়ে জল অর্পণ করেন। এ সময় বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় প্রার্থনা করা হয়। প্রতিটি মন্দিরে ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করেন গঙ্গা জল অর্পণ কমিটি।

শহরের নন্দালয় শিব মন্দির, কৈলাস ধাম মন্দির, নিলটুলী সার্বজনীন কালী মন্দির, গৌর গোপাল আঙ্গিনা শিব মন্দির ও মদন গোপাল আঙ্গিনা শিব মন্দিরে জল অর্পণ করেন ভক্তরা।

ফরিদপুর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা জানান, সনাতন ধর্মমতে শ্রাবণ মাসে ভগবান শিবকে সমর্পণ করা হয়। শিব ভক্তরা এ মাসে বিশেষ প্রার্থনা করেন। হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে শ্রাবণ হিন্দু বর্ষের পঞ্চম মাস। এ সময় ভগবান শিবের পূজা যারা করেন, তাদের সমস্ত মনোকামনা-বাসনা পূরণ হয়। মহিলারা তাদের স্বামীদের দীর্ঘজীবনের জন্য ব্রত রাখেন এবং কুমারী মেয়েরা শিবের মতো স্বামী পাওয়ার জন্য এবং জীবনের সুখ প্রাপ্তির জন্য ব্রত রাখেন।

এই পূজাকে উপলক্ষে হাজারো নারী-পুরুষ গঙ্গাজল অর্পণে অংশ নিয়েছেন। তাদের জন্য মন্দিরের পক্ষ থেকে প্রসাদের ব্যবস্থা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category