1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ নিতাই রায়ের সংবাদ সম্মেলন ‌ অনুষ্ঠিত ‌

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১০ Time View
13

বিশেষ প্রতিনিধি:

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট তথ্য প্রচারের অভিযোগ এনে এর প্রতিবাদ জানিয়েছেন ফরিদপুর মহানগর বিএনপির সদস্য নিতাই রায়। এ ঘটনায় অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।‌
আজ সোমবার ‌ বেলা ১২:৩০ টার দিকে ‌‌ ফরিদপুর প্রেসক্লাবের শামসুদ্দিন মোল্লা ‌ মিলনায়তনে ‌ এক সংবাদ ‌ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ফরিদপুর প্রেসক্লাবের ‌ সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে ‌ লিখিত বক্তব্য পাঠ করেন ‌ নিতাই রায় ‌ লিখিত বক্তব্যে তিনি সাংবাদিকদের জানান।সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে। এসব অপপ্রচারের কারণে তিনি সামাজিক ও ব্যক্তিগতভাবে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন।
সংবাদ সম্মেলনে তিনি একটি জমি সংক্রান্ত দলিলের তথ্য তুলে ধরেন। তার দেওয়া তথ্য অনুযায়ী, ২০১২ সালের ৩ অক্টোবর ফরিদপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে দলিলটি রেজিস্ট্রি করা হয়। দলিলটির ক্রমিক নম্বর ১০৯০০, বহি নম্বর-১ এবং দলিল নম্বর ১০৮৮৩। দলিলের প্রকৃতি সাফ কবলা। এতে ফরিদপুর পৌরসভার ১১৬ নম্বর কমলাপুর মৌজায় ১ দশমিক ১৫ একর বা এক একর ১৫ শতাংশ জমির উল্লেখ রয়েছে। দলিলে চারজন গ্রহীতা ও দুইজন দাতার তথ্য রয়েছে বলে জানান তিনি।
নিতাই রায় বলেন, ‘আমি একজন সাধারণ মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমে চালানো অপপ্রচার থেকে দ্রুত মুক্তি পেতে চাই। এটি আমার ন্যায্য অধিকার। এ কারণে বাধ্য হয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিষয়টি তুলে ধরছি।’
তিনি আরও বলেন, যারা সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করছেন, তাদের শনাক্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। এ বিষয়ে সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেন তিনি।
সংবাদ সম্মেলনে নিতাই রায় তার বিরুদ্ধে চলমান অপপ্রচার বন্ধ এবং অপপ্রচারকারীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category