1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফরিদপুরে শহীদদের কবর জিয়ারত ও পরিবারের খোঁজ নিলেন এমপি চৌধুরী নায়াব ইউসুফ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৩ Time View
4

বিশেষ প্রতিনিধি:

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ফরিদপুরে শহীদ জান শরীফ মিঠুর কবর জিয়ারত এবং শহীদ শামসু মোল্লার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
আজ বুধবার
তিনি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন। এ সময় শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।
এমপি চৌধুরী নায়াব ইউসুফ বলেন, শহীদ পরিবারের প্রতি তাঁর গভীর শ্রদ্ধা, সম্মান ও আন্তরিক সহমর্মিতা রয়েছে। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে এবং তাঁদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, শহীদ জান শরীফ মিঠু ও শহীদ শামসু মোল্লার স্মৃতি জাতির জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category