1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মধুখালীতে সংবাদকর্মিদের সাথে মৎস্য কর্মকর্তার মতবিনিময়

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ৫৬৯ Time View
194

মধুখালী প্রতিনিধি :
“নিরাপদ মাছে ভরবো দেশ মুজিব বর্ষে বাংলাদেশ”,“বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দুর করি” প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারা দেশের ন্যায় ফরিদপুরের মধুখালীতে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সংবাদকর্মিদের সাথে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ আগস্ট শনিবার বেলা ১১ টায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোছা: শিরিন শারমিন খানের সভাপতিত্বে মতমিনিময় সভায় সাংবাদিকদের সপ্তাহ ব্যাপি বিভিন্ন কর্মসূচী ও মৎস্য খাতে উন্নয়নের বিষয়ে অবহিত করেন উপজেলা মৎস সম্প্রসারণ কর্মকর্তা দেবব্রত বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ক্ষেত্র সহকারী পারভীন আক্কার ও মোহাম্মাদ সুজন প্রামানিক। মতবিনিময়ে সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন মনিরুজ্জামান মৃধা মন্নু, মোহাম্মাদ মিজানুর রহমান সরদার, শাহজাহান হেলাল, মতিয়ার রহমান মিঞা, মেহেদী হোসেন পলাশ প্রমুখ। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোছা: শিরিন শারমিন খান ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category