ফরিদপুরের মধুখালীতে, বিশ্বনবী হযরত মুহাম্মদ মোস্তফা (সা:) এর শুভাগমন দিবস উপলক্ষে ঈদে মিলাদুন্নবী উদযাপন করা হয়েছে।
২৬ আগস্ট বুধবার, ১২ই রবিউল আউয়াল মধুখালী পাইলট স্কুল মাঠ প্রাঙ্গনে, সকাল ১০টার সময় এই আয়োজন সম্পন্ন করা হয়।
প্রিয় নবী, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা ও দোয়ার আয়োজন করে, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল মধুখালী উপজেলা ও পৌর শাখা।
মধুখালী উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা রাজিবুল হাসান এর সভাপতিত্বে ও হাফেজ মো: মোফাজ্জেল হোসেন সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম মানিক, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম,উপজেলা কৃষক দলের সদস্য সচিব তানভীর আহমেদ শিমুল,জেলা পৌর ওলামা দলের যুগ্ন আহবায়ক ও পৌর ওলামা দলের সভাপতি মোহাম্মদ ফরিদুল ইসলাম,পৌর বিএনপির অর্থ সম্পাদক মেহেদী হোসেন পলাশ, উপজেলা ওলামা দলের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান,পৌর উলামা দলের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, পৌর ওলামা দলের যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস শরীফ, পৌর দপ্তর সম্পাদক সৈয়দ মিজানুর রহমান খোকন সহ আরো অনেকে।
দো-জাহানের প্রিয় নবী, আখেরি নবী, হযরত মুহাম্মদ (সা:) এর জীবনী, তাৎপর্য ও তার দেখানো পথ নিয়ে বক্তারা সংক্ষিপ্ত আলোচনা করেন।
আলোচনা শেষে দোয়ার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সহ-সভাপতি হাফেজ মাওলানা আলম হোসেন।
শত শত নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।