1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে ১ হাজার ৯৫৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৫ Time View
8

সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকার নিউ মায়ের আঁচল হোটেলের সামনে অভিযান চালিয়ে প্রায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোস্তাক আহমেদকে (৫৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ সদস্যরা। সে কুমিল্লার কোতয়ালী মডেল থানার কাটাবিল মহল্লার মৃত হাবিবুর রহমানের ছেলে।

র‌্যাব-১২-এর কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর রাতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার ৯৫৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

সে দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category