1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

ফরিদপুরের ত্রাস ফ্যাসিস্টের অন্যতম দোষর মো: রাকিবুর রহমান পুলিশের হাতে গ্রেফতার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৩ Time View
5

নিজস্ব প্রতিনিধি
জাতীয় শ্রমিক লীগ ফরিদপুর শাখার ২১ নং ওয়ার্ডের আহ্বায়ক ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোষর একাধিক মামলার আসামি মোবারক খলিফার অন্যতম সহযোগী মো: রাকিবুর রহমানকে ২৮ জুলাই রাতে কোতোয়ালি থানা পুলিশ গ্রেফতার করে। জানা যায় জুলাই আন্দোলনে মোবারক খলিফা ও রাকিবুর রহমান শহরের বিভিন্ন এলাকায় ত্রাস সৃষ্টি ও ছাত্র জনতার উপর আক্রমণ চালায়। পুলিশ তাকে জুলাই আন্দোলন মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করেছে। তা ছাড়া এলাকায় মাদক ব্যবসা, ছিনতাই চাঁদাবাজির সাথে জড়িত ছিল।
এব্যাপারে ফরিদপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (তদন্ত)
সুকান্ত প্রতিবেদককে জানান মো: রাকিবুর রহমানকে গত রাতে( ২৮ জুলাই) কোতোয়ালি থানার একটি টিম আটক করে। আজ (২৯ জুলাই) তাকে জুলাই আন্দোলন মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category