1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

আইনজীবী হত্যার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৩ Time View
9

শহর প্রতিনিধি:

আইনজীবী অ্যাডভোকেট নিজামউদ্দিন শান্ত হত্যার প্রতিবাদে এবং হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও আইনজীবী সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ‌ বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি, ফরিদপুর জেলা শাখার উদ্যোগে শহরের স্বাধীনতা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি অ্যাডভোকেট বিশ্বজিৎ গাঙ্গুলী।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট মানিক মজুমদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শাখার প্রধান উপদেষ্টা সিনিয়র আইনজীবী এস. এম. কায়সার শরীফ। সংহতি প্রকাশ করে বক্তব্য দেন ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী বুলু, সাবেক জিপি অ্যাডভোকেট অসিত মজুমদার এবং সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহিদ বেপারী।
এছাড়াও বক্তব্য রাখেন অ্যাডভোকেট তাহমিনা বিলকিস, অ্যাডভোকেট এনায়েত হোসেন, অ্যাডভোকেট নাজমুল হাসান, অ্যাডভোকেট লাবনী আক্তার, অ্যাডভোকেট লতা আক্তার, অ্যাডভোকেট সুরুজ্জামান মুকুল ও অ্যাডভোকেট তুহিন শেখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী শাহীদুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সোহানুর রহমান সোহান।
বক্তারা বলেন, অ্যাডভোকেট নিজামউদ্দিন শান্ত হত্যাকাণ্ড দেশের আইনজীবী সমাজকে গভীরভাবে মর্মাহত করেছে। তারা এ হত্যাকাণ্ডের দ্রুত ও নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি দেশের আইনজীবীদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত আইনজীবী সুরক্ষা আইন প্রণয়নের জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category