1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

মধুখালীতে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রশাসনের নানা আয়োজন

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ২ Time View
3

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে ফরিদপুরের মধুখালীতে আলোচনা সভা ও নানা কর্মসূচি পালন করা হয়েছে।
মধুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলা হলরুমে,আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ১ আসনের সংসদ সদস্য প্রফেসর ড: মো: ইলিয়াস মোল্লা।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, গণতান্ত্রিক চেতনা, দেশপ্রেম এবং নতুন প্রজন্মের গণআন্দোলনের ইতিহাস তুলে ধরে আলোচনা বক্তব্য রাখেন, মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকদেব রায়,কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহবুব এলাহী, উপজেলা বিএনপি’র সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ,সাধারণ সম্পাদক আব্দুল আলিম মানিক, জামাত ইসলামের মধুখালী উপজেলা আমির মওলানা আলিমুজ্জামান, উপজেলা কৃষক দলের আহবায়ক মেহেদী হাসান মুন্নু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহুরুল ইসলাম লিটন,মধুখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হোসেন পলাশ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম আরিফিন, পৌর ছাত্রদলের সদস্য সচিব রেদওয়ান আবেদিন,পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক গোলাম শারাফাত শরৎ, এনসিপির মধুখালী উপজেলা শাখার সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ রাকিবুল হাসান মিঠু, যুগ্ম সদস্য সচিব কাজী জহিরুল ইসলাম মানিক,
জুলাই যোদ্ধা ছাত্র প্রতিনিধি রিফাত তালুকদার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজন।বক্তারা তাদের বক্তব্য জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন,গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category