1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

সদরপুরে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক, ১৫ দিনের কারাদণ্ড

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৬৫ Time View
74

 

বিশেষ প্রতিনিধি:

ফরিদপুরের সদরপুর উপজেলায় ৪ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সদরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়ার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত গোপন সংবাদের ভিত্তিতে কৃষ্ণপুর ইউনিয়নের নয়াকান্দি গ্রামে অভিযান পরিচালনা করে।

অভিযানে নগরকান্দা উপজেলার শ্রীরামদিয়া গ্রামের আল আমিন মাতুব্বরের ছেলে নুর ইসলাম (১৮)কে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী নুর ইসলামকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category