1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

নদীভাঙনে তলিয়ে যায় ৫ বছরের শিশু, ২ দিন পর মিলল ভাসমান মরদেহ

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১৩০ Time View
138
নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের মেহেন্দীগঞ্জে কীর্তনখোলা নদীর পাড় ভেঙে নিখোঁজ হওয়া পাঁচ বছর বয়সী শিশু মোহাম্মদ আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের দুই দিন পর সোমবার (২০ জুলাই) দুপুর দেড়টার দিকে কীর্তনখোলা নদীর বেলতলা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে বরিশাল সদর নৌ পুলিশ।নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এনামুল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বেলতলা এলাকায় একটি শিশুর মরদেহ ভাসতে দেখে স্থানীয় জেলেরা নৌ পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়। পরিচয় শনাক্তের পর নিশ্চিত হওয়া যায়, এটি গত শনিবার নদীতে নিখোঁজ হওয়া শিশু আব্দুল্লাহর ৫ বছর মরদেহ। পরিবারের কোনো অভিযোগ না থাকায় প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।এর আগে গত শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ভাসানচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাগরজা গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। কৃষক আজিজুল গাজী দুটি গরু গোসল করানোর জন্য কালাবদর নদীর তীরে নিয়ে যান। এ সময় তার পাঁচ বছরের শিশুসন্তান আব্দুল্লাহ নদীর পাড়েই দাঁড়িয়ে ছিল। হঠাৎ নদীভাঙনে পায়ের নিচের মাটি ধসে পড়ে শিশুটি নদীতে তলিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category