1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

মধুখালীতে নবাগত ওসির সাথে মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়: মাদক-সন্ত্রাসমুক্ত উপজেলা গড়ার প্রত্যয়

মফিজুর রহমান মুবিন
  • Update Time : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৪৪৩ Time View
472

 

ফরিদপুরের মধুখালীতে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) এর সাথে মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) রাত ৮টায় মধুখালী থানার ওসির নিজ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ সুকদেব রায় সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকদের সহযোগিতা পেলে মধুখালী উপজেলাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করা সম্ভব। তিনি আরও বলেন, “সাংবাদিক ও পুলিশ একে অপরের পরিপূরক—জনস্বার্থে একসাথে কাজ করলেই ভালো ফলাফল আসবে।”
এ সময় উপস্থিত ছিলেন মধুখালী প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মৃধা মন্নু, সাধারণ সম্পাদক মেহেদী হোসেন পলাশ, সিনিয়র সহ-সভাপতি মতিয়ার রহমান মিয়া, সহ-সভাপতি মোঃ রমজান আলী বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান মুবিন ও সালেহীন সোয়াদ সাম্মী, অর্থ সম্পাদক আবির হোসেন আবু, প্রচার সম্পাদক মোঃ রাজিব হোসেন, দপ্তর সম্পাদক মোঃ মানিক শিকদার, সাংবাদিক সাগর চক্রবর্তী, মোঃ ইদ্রিস আলী, মোঃ নাজমুল হোসেন,অসীম কুমার, সালমান আহমেদ, মোঃ রাকিবুল ইসলামসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
সভায় সাংবাদিক ও পুলিশের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category