1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন

ঢাকার কড়া প্রতিবাদ মিয়ানমারের রাষ্ট্রদূত‌কে ডে‌কে

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ৫৯৫ Time View
221

নিজস্ব প্রতিনিধি :

মিয়ানমার থেকে উড়ে এসে বান্দরবান সীমান্তে দুটি মর্টার শেল পড়ার ঘটনায় ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত উ অং কিয়াউ মোকে ডে‌কে কড়া প্রতিবাদ জা‌নি‌য়ে‌ছে ঢাকা।

উল্লেখ্য, গতকাল রোববার বিকেল ৩টার দিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের জিরো পয়েন্ট সংলগ্ন বান্দরবানের ঘুমধুম এলাকায় মিয়ানমার থেকে দুটি মর্টার শেল এসে পড়ে। পরে ওই দিন রাত সা‌ড়ে ১২টার দি‌কে সেনাবা‌হিনী-বি‌জি‌বির বোমা বিশেষজ্ঞ টিম একটি মর্টারশেল ধ্বংস করে। আরেকটি মর্টারশেল আজ বিকেলে ধ্বংস করার কথা রয়েছে।

এ ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গতকাল পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেছিলেন, অবিস্ফোরিত মর্টার শেল বাংলাদেশের সীমান্তে এসে পড়ার ঘটনাটি দুর্ঘটনা নাকি উদ্দেশ্যপ্রণোদিত, সেটা খতিয়ে দেখা হবে। দুর্ঘটনাবশত হলে মিয়ানমারকে সতর্ক করা হবে। এর আগেও সীমান্তে মিয়ানমারের মর্টার শেল পড়েছিল। তখন আমরা প্রতিবাদ জানিয়েছিলাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category