1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

মধুখালীতে মাছের পোনা অবমুক্তকরণ

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৫১১ Time View
132

মধুখালী প্রতিনিধি :
“নিরাপদ মাছে ভরবো দেশ মুজিব বর্ষে বাংলাদেশ”,“বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দুর করি” প্রতিপাদ্যকে সামনে নিয়ে রবিবার (০৫ সেপ্টেম্বর ২০২১) মধুখালীতে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে মৎস্য অধিপ্তরাধীন রাজস্ব বাজেটের আওতায় ২০২১-২২ অর্থ বছরে ফরিদপুরের মধুখালী উপজেলার উন্মক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে কার্পজাতীয় মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে।
উপজেলার বৈকন্ঠপুর বাওড়ে কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত করন র্কসূচীর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিজন কুমার নন্দী, উপজেলা ভাইস চেয়াম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোছা: শিরিন শারমিন খান, কোরকদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মুকুল হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা মৎস্য সম্প্রসারন কর্মকর্তা দেবব্রত বিশ্বাস ও মো. রবিউল করিমসহ প্রমুখ।
উপজেলার বিভন্ন মুক্ত জলাশয় , পুকুর ও নদীতে ৪৮০ কেজি কার্পজাতীয় মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category