1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

জাতীয় শোক দিবস উপলক্ষে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ৫২৫ Time View
133

নিজস্ব প্রতিনিধি :

ফরিদপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে লায়ন্স ক্লাব অব ফরিদপুর সিটি। ক্লাবের উপদেষ্টা লায়ন এ কে এম সামছুল আলম মনি ও লায়ন রাশিদা বেগমের সহযোগিতায় বিকেলে শহরের সমরিতা হাসপাতালের হল রুমে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করেন লায়ন্স ক্লাব অব ফরিদপুর সিটির প্রেসিডেন্ট লায়ন মহাসিন শরীফ।
চাঁদের হাট মহিলা ফুটবল দলের প্রত্যেক সদস্যকে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী দেওয়া হয়। প্রত্যেক সদস্যকে নগদ এক হাজার টাকা, ৫ কেজি চাল, ১ কেজি পোলাওর চাল, ২ প্যাকেট শেমাই, ১ কেজি চিনি, ১লিটার তেল, ১ প্যাকেট দুধ।
এসময় উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা এ কে এম সামছুল আলম মনি, সেক্রেটারী লায়ন মো. মোস্তাফিজুর রহমান লাবলু, লায়ন অনু বিনতে হাকিম, লায়ন রাহাত হাসান লিমন, লায়ন এস ইসলাম প্রমুখ।
এছাড়াও এক ক্ষুদ্র ব্যবসায়ীকে ব্যবসার জন্য নগদ এক লাখ টাকা ও মসজিদের ইমাম সাহেবকে জায়নামাজ দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category