1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

বোয়ালমারীতে সেনা টহলে লকডাউনের ৩য় দিনে ১৮ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৭০৩ Time View
263
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারীতে সর্বাত্মক লকডাউনের তৃতীয় দিনে শনিবার (৩ জুলাই) কঠোর লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০ পথচারী, দোকানদার, বেকারি ও হোটেল মালিককে ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মারিয়া হক।
আদালত সূত্রে জানা যায়, সারা দেশে চলমান সর্বাত্মক লকডাউনের তৃতীয় দিন শনিবার কঠোর লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় ১০ পথচারী, দোকানদার, বেকারি ও হোটেল মালিককে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮ এর ২৪ (২) অনুসারে ভ্রাম্যমাণ আদালতে ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলার চতুল ইউনিয়নের ম রাজাপুর, পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া বাজার এবং বোয়ালমারী বাজার সদরে অভিযান পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মারিয়া হক এই জরিমানা আদায় করেন।
সর্বাত্মক লকডাউনের তৃতীয় দিন বোয়ালমারী উপজেলায় বেলা ১২টা থেকে ৫টা পর্যন্ত সেনাবাহিনী টহল দেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category