1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

বোয়লমারীতে ভ্রাম্যমান আদালতে ৬ জনকে জরিমানা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ৬৬২ Time View
247
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরে বোয়ালমারী পৌর সদর বাজার ও রুপাপাত ইউনিয়নের কালিনগর বাজারে বুধবার (১৪ জুলাই)  ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে তিন ব্যবসায়ী ও তিনজন পথচারীকে মোট ২৪শ’ টাকা জরিমানা করেছেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক। বিকেল ৩ টা থেকে সাড়ে ৪ টা পর্যন্ত আদালত পরিচালনা করা হয়। আদালত সূত্রে জানা যায়, লকডাউন অমান্য ও স্বাস্থবিধি না মেনে দোকান খোলা রেখে বেচা কিনা করায় তিন ব্যবসায়ীকে ২ হাজার ও মাস্ক ছাড়া বাজারে প্রবেশ করায় তিন পথচারীকে ৪ শ’ টাকা জরিমানা করা হয়।ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক বলেন, লকডাউন ও স্বাস্থবিধি অমান্য করায় তিন ব্যবসায়ী ও তিন পথচারীকে রোগ সংক্রমক প্রতিরোধ আইন ২০১৮ সালের ২৪ এর (২) ধারায় জরিমানা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category