1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

বোয়ালমারীতে ৮ ব্যবসায়ীকে ১৬ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ৬৪৪ Time View
209

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়েনদিয়া বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে ৮ ব্যবসায়ীকে ১৬হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আাদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক। শনিবার (১০ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ১ টা পর্যন্ত আদালত পরিচালনা করা হয়। আদালত সূত্রে জানা যায়, সরকারি নিষেধ অমান্য করে এবং স্বাস্থবিধি না মেনে ময়েনদিয়া বাজারে ৮ ব্যবসায়ী দোকান খুলে বেচাকিনা করায় রোগ প্রতিরোধ সংক্রমক আইন ২০১৮ সালের ২৪ এর (২) ধারায় ব্যবসায়ীদের জরিমানা করা হয়। ব্যবসায়ীরা হলেন, দেলোয়ারকে ১৫শ, সোহেল শেখকে ৩ হাজার, সজিবকে ৩ হাজার, অরুপকে ১৫শ’ আবু বক্কারকে ৩ হাজার, রুবেল মাতুব্বরকে ৩ হাজার, রুবেলকে  ৫শ’ আব্দুল কুদ্দুসকে ৫শ’। নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক বলেন,লকডাউন ও স্বাস্থ্যবিধি না মেনে দোকান খুলে বেচাকিনা করায় ৮ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category