1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

বোয়ালমারীতে চাঁদাদাবীসহ আদার সেকশনের মামলায় গ্রেফতার ৩

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ৫৫৬ Time View
183
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপৃরের বোয়ালমারীতে চাঁদাদাবীর অভিযোগসহ আদার সেকশনের মামলার এজাহারনামীয় তিন আসামি পরমেশ্বদী গ্রামের ইমামুল শেখ (৩০), খন্দকার আজাদ (৪৫) ও খন্দকার মারুফকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মঙ্গলবার (১২ অক্টোবর) ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ডহরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মুক্তার হোসেন বলেন, পরমেশ্বদী গ্রামের বিল্লাল শেখ (২৮) বাদি হয়ে পরমেশ্বদী গ্রামের বাসিন্দা মো. সরোয়ার খাকে (৬০) প্রধান আসামি করে ৯ জনের নামে দেড় লক্ষ টাকা চাঁদার দাবীর অভিযোগসহ আদার সেকশনের মামলা করেন সোমবার রাতে। মামলার পরে তিন আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মঙ্গলবার ফরিদপুর আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category