1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ Time View
25

ভাঙ্গা প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গায় ডেঙ্গু ভাইরাসের বিস্তার রোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও প্রচার কর্মসূচি পরিচালিত হয়েছে।
​উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুল হাসান-এর সার্বিক তত্ত্বাবধানে উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন প্রাঙ্গণ থেকে এই সচেতনতামূলক কর্মসূচির সূচনা করা হয়। এ উপলক্ষে “রাখিব চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু প্রতিকার” শীর্ষক প্রতিপাদ্য সংবলিত ব্যানার নিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
​সমাবেশ শেষে প্রশাসনিক ভবনের আশপাশের জমে থাকা বর্জ্য, জঙ্গল ও এডিস মশার প্রজননস্থল হিসেবে ব্যবহৃত হতে পারে এমন স্থানসমূহ পরিষ্কার করা হয়। সংগৃহীত ময়লা-আবর্জনা পরিচ্ছন্নতাকর্মীদের মাধ্যমে ট্রাকে তুলে নিরাপদ স্থানে অপসারণ নিশ্চিত করা হয়।
​উক্ত অভিযানে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসানসহ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, পরিচ্ছন্নতাকর্মী এবং বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর ক্যাডেট সদস্যরা একযোগে অংশ নেন।
​কর্মসূচি থেকে স্থানীয় বাসিন্দাদের নিজ নিজ বসতবাড়ি ও আঙিনা পরিচ্ছন্ন রাখা, জমানো পানি ৩ দিনের বেশি না রাখা এবং এডিস মশার বংশবৃদ্ধি রোধে সবাইকে নিজ স্থান থেকে কাজ করার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category