মধুখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, বালক-বালিকা উভয় বিভাগে ভুষনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জয়
মফিজুর রহমান মুবিন
Update Time :
সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
৩৫
Time View
মধুখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, বালক-বালিকা উভয় বিভাগে ভুষনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জয়
ফরিদপুরের মধুখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর বালক ও বালিকা বিভাগের ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রুপা ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী অফিসার রওশনা জাহান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মধুখালী উপজেলা শাখার সভাপতি মোঃ সোলায়মান মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ খায়রুজ্জামান মিয়া এবং উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক-শিক্ষিকা বৃন্দ। খেলায় বালক বিভাগে ডোমাইন বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-০...
54
ফরিদপুরের মধুখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর বালক ও বালিকা বিভাগের ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) বিকেলে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রুপা ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী অফিসার রওশনা জাহান।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মধুখালী উপজেলা শাখার সভাপতি মোঃ সোলায়মান মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ খায়রুজ্জামান মিয়া এবং উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।
খেলায় বালক বিভাগে ডোমাইন বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-০ গোলে পরাজিত করে ভুষনা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে বালিকা বিভাগে মনোহরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-১ গোলে হারিয়ে ভুষনা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহ ও ক্রীড়া চর্চা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।