নগরকান্দা প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দা উপজেলার চর যশোরদী ইউনিয়নের তারাকান্দি পশ্চিমপাড়া এলাকায় মাহফুজা আক্তার (৮) নামে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীর ম/র/দে/হ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, গতকাল বিকেলে তারাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বাড়ি ফিরে মাহফুজা প্রতিবেশী এক শিশুর সঙ্গে খেলতে যায়। সন্ধ্যার পরও সে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে তারা নগরকান্দা থানায় বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অনুসন্ধান শুরু করে। একপর্যায়ে তারাকান্দি পশ্চিমপাড়ার হায়দার ফকিরের ভিটার ঝোপের মধ্যে মাহফুজার ম/র/দে/হ উদ্ধার করা হয়। খবর পেয়ে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মো. রাসুল সামদানি আজাদ এবং নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আল ফাহাদ ঘটনাস্থল পরিদর্শন...
3
নগরকান্দা প্রতিনিধি:
ফরিদপুরের নগরকান্দা উপজেলার চর যশোরদী ইউনিয়নের তারাকান্দি পশ্চিমপাড়া এলাকায় মাহফুজা আক্তার (৮) নামে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীর ম/র/দে/হ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গতকাল বিকেলে তারাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বাড়ি ফিরে মাহফুজা প্রতিবেশী এক শিশুর সঙ্গে খেলতে যায়। সন্ধ্যার পরও সে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে তারা নগরকান্দা থানায় বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অনুসন্ধান শুরু করে।
একপর্যায়ে তারাকান্দি পশ্চিমপাড়ার হায়দার ফকিরের ভিটার ঝোপের মধ্যে মাহফুজার ম/র/দে/হ উদ্ধার করা হয়। খবর পেয়ে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মো. রাসুল সামদানি আজাদ এবং নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আল ফাহাদ ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ জানায়, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং মৃ/ত্যু/র প্রকৃত কারণ উদ্ঘাটনে আইনগত প্রক্রিয়া চলছে।