1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

ফরিদপুরে অটোরিকশা ও অটোটেম্পু ড্রাইভার্স ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৩৩৯ Time View
347

 

বিশেষ প্রতিনিধি:

ফরিদপুর জেলা অটোরিকশা ও অটোটেম্পু (মাহিন্দ্র) ড্রাইভার্স ইউনিয়নের উদ্যোগে ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার শহরের ভাঙ্গা রাস্তার মোড়স্থ সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সামচু মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ৩ সদর আসনের ‌ সংসদ সদস্য ‌
চৌধুরী নায়াব ইউসুফ।
এছাড়াও উপস্থিত ছিলেন ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গি, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, জেলা শ্রমিক দলের সভাপতি
মোজাফফর আলী মুসা মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সাধারণ সভায় বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয়। এসময় বক্তারা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অটোরিকশা ও অটোটেম্পু স্ট্যান্ডগুলোতে ব্যাপক চাঁদাবাজি হতো। তবে বর্তমানে এসব চাঁদাবাজি বন্ধ হয়েছে বলে তারা দাবি করেন।
পাশাপাশি শ্রমিক শ্রেণির ওপর কোনো ধরনের অত্যাচার-নির্যাতন মেনে নেওয়া হবে না বলেও বক্তারা উল্লেখ করেন। এছাড়া আগামী দিনে শ্রমিকদের অধিকার আদায়ে সবাইকে একসাথে থাকার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category