1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

মধুখালীতে সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন, ডিজিটাল সেবায় নতুন দিগন্ত

মফিজুর রহমান মুবিন
  • Update Time : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১৭ Time View
26

ফরিদপুরের মধুখালীতে সোনালী ব্যাংক পিএলসি মধুখালী উপজেলা কমপ্লেক্স শাখার নতুন এটিএম বুথের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০ টায় মধুখালী উপজেলা শাখার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই এটিএম বুথের উদ্বোধন ঘোষণা করেন ফরিদপুর অঞ্চলের জেনারেল ম্যানেজার মোঃ তানজিমুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলার নির্বাহী অফিসার রওশনা জাহান, খন্দকার আবিদুর রহমান ডেপুটি জেনারেল ম্যানেজার (প্রিন্সিপাল অফিস, ফরিদপুর) এবং সোনালী ব্যাংক পিএলসি মধুখালী উপজেলা শাখার ম্যানেজার মোঃ শাহাদাৎ হোসেন,মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি আবুল বাশার বাদশা, মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু, হাজী আব্দুল করিম ডিগ্রী কলেজের প্রিন্সিপাল মোঃ সফুর খানসহ আরো অনেকে।
নতুন স্থাপিত এটিএম বুথটি সোনালী ব্যাংক পিএলসি মধুখালী উপজেলা শাখা ভবনের নিচতলায় স্থাপন করা হয়েছে, যা এখন থেকে গ্রাহকদের জন্য ২৪ ঘণ্টা ব্যাংকিং সেবা নিশ্চিত করবে।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ তানজিমুল ইসলাম বলেন, বর্তমানে সোনালী ব্যাংক গ্রাহকদের আধুনিক ডিজিটাল সেবার আওতায় নিয়ে এসেছে। এখন গ্রাহকরা শুধু একটি অ্যাকাউন্ট খুলে এবং একটি মোবাইল অ্যাপ ব্যবহার করে সহজেই লেনদেন করতে পারবেন। এছাড়াও এটিএম বুথের মাধ্যমে টাকা জমা ও উত্তোলন—দুই ধরনের সেবাই গ্রহণ করা যাবে। তিনি আরও বলেন, এই উদ্যোগের ফলে গ্রাহকদের ব্যাংকিং সেবা আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category