1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

মধুখালীতে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মফিজুর রহমান মুবিন
  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ২ Time View
6

ফরিদপুরের মধুখালী উপজেলায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মধুখালী থানা পুলিশ।
মঙ্গলবার (১০ মার্চ ) সকাল সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার রায়পুর ইউনিয়নের জগনাদ্দী গ্রাম থেকে আখের আলী মল্লিকের ছেলে জমির মোল্লা (৩৫) কে ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, মাদক বিক্রির সময় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে হাতে-নাতে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মধুখালী থানার সাব-ইন্সপেক্টর মোঃ কামরুজ্জামান। এ সময় এএসআই মোঃ জাহাঙ্গীর হোসেনসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
গ্রেফতারকৃত জমির মোল্লার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকির মোঃ তাইজুর রহমান বলেন, “মধুখালী উপজেলায় মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।”

মধুখালী#০১৭১৬৭৭৮৯০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category