1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

মধুখালীতে পাইপগান-কার্তুজসহ অপরাধ জগতের আতঙ্ক মাধব ঘোষ গ্রেপ্তার

মফিজুর রহমান মুবিন
  • Update Time : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৯৭ Time View
321

ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ রাজবাড়ী জেলার কুখ্যাত মাদক সম্রাট ও শীর্ষ সন্ত্রাসী মাধব ঘোষকে তার সহযোগীসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো রাজবাড়ী জেলার আখশুকনা গ্রামের মনমথ নাথ ঘোষের ছেলে মাধব ঘোষ (৩৬) এবং একই গ্রামের অরবিন্দু শিকদারের ছেলে অসীম শিকদার (২১)।
স্থানীয় সূত্রে জানা যায়, ২২ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১০টার দিকে নিশ্চিন্তপুর গ্রামের গোলাম নবীর কাঠালবাগানে সন্দেহজনকভাবে অবস্থানকালে এলাকাবাসী তাদের আটক করে। পরে মধুখালী থানা পুলিশকে খবর দেওয়া হলে সাব-ইন্সপেক্টর কামরুজ্জামান ও সাব-ইন্সপেক্টর মোক্তার হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান।
পুলিশ জানায়, আটক দু’জনের কাছ থেকে একটি দেশীয় তৈরি পাইপগান ও দুটি সীসার কার্তুজ উদ্ধার করা হয়েছে।
মধুখালী থানার অফিসার ইনচার্জ ফকির মোঃ তাইজুর রহমান জানান, “মাধব ঘোষ রাজবাড়ী জেলার অপরাধ জগতের পরিচিত মুখ। তার বিরুদ্ধে মাদক, অস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।”
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের ২৩ ফেব্রুয়ারি বিকাল ৩টায় ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
স্থানীয়দের মতে, এ ধরনের কুখ্যাত সন্ত্রাসীর গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category