1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

মধুখালীতে বর্ণাঢ্য আয়োজনে  মহান বিজয় দিবস পালিত

মফিজুর রহমান মুবিন
  • Update Time : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৪৭১ Time View
524

মফিজুর রহমান মুবিন :

ফরিদপুরের মধুখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।
১৬ ডিসেম্বর মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। ভোর ৭টা ৩০ মিনিটে উপজেলা প্রশাসনের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় মধুখালী থানা, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, উপজেলা অফিসার্স ক্লাব, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস, মধুখালী সরকারি আইনউদ্দিন কলেজসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মধুখালী প্রেসক্লাব এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা শ্রদ্ধা নিবেদন করেন।
পরে সকাল ৯টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়। জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং শান্তির প্রতীক হিসেবে পায়রা (কবুতর) অবমুক্ত করা হয়।

দিবসটি উপলক্ষে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও বিভিন্ন বাহিনীর ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।
একই দিন বেলা ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মাল্টিপারপাস হলরুমে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহানের সভাপতিত্বে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরফানুর রহমান, মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির মোঃ তাইজুর রহমানসহ উপজেলা পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রথম পর্বের অনুষ্ঠান শেষে দুপুর ২টা ৩০ মিনিটে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তিন দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান। বিজয় মেলাকে কেন্দ্র করে বিভিন্ন স্টল, সাংস্কৃতিক আয়োজন এবং মুক্তিযুদ্ধভিত্তিক প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে।
সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল আওয়াল আকন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category