1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

মধুখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভা, আচরণবিধি মেনে চলতে রাজনৈতিক নেতাদের প্রতি প্রশাসনের আহ্বান

মফিজুর রহমান মুবিন
  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪৭ Time View
377

 

ফরিদপুরের মধুখালী উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ ডিসেম্বর রবিবার সকাল ১১টায় উপজেলা মাল্টিপারপাস হলরুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওশনা জাহান।
সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মামুন হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহবুব এলাহী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিম নাইম, মধুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম মানিক, কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান, গাজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া, বাগাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মতিয়ার রহমান খান এবং মধুখালী থানার সাব-ইন্সপেক্টর অসিত কুমারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ইতোমধ্যে তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল ঘোষণার পর থেকে আচরণবিধি অনুযায়ী কেউ কোনো ধরনের নির্বাচনী প্রচার-প্রচারণা চালাতে পারবেন না।
তিনি আরও বলেন, সকল রাজনৈতিক দল ও নেতৃবৃন্দকে তফসিলের নিয়ম মেনে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে হবে এবং একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে উপজেলা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে।
এ সময় মধুখালী থানার সাব-ইন্সপেক্টর অসিত কুমার বলেন, নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসন সতর্ক রয়েছে। আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।
সভায় নির্বাচনকালীন নিরাপত্তা জোরদার, সামাজিক শৃঙ্খলা বজায় রাখা এবং প্রশাসনের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category