1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

বালিয়াকান্দির জামালপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ৪৯৩ Time View
221

আব্দুল শেখ :

রাজবাড়ীর বালিয়াকান্দির জামালপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে গতকাল শুক্রবার বিকালে জামালপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা, ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা এবং জামালপুর ইউনিয়ন বিএনপির প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রঞ্জুরুল আলম সরদারের সভাপতিত্বে ও জামালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদুল আলম জাহিদের উপস্থাপনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: আবুল হোসেন খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আজম চুন্নু, সাবেক সদস্য সচিব মিজানুর রহমান বিল্লাল, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুল হাই জোয়াদ্দার, শ্রমিক কল্যান ফেডারেশন রাজবাড়ী জেলা শাখার সহসভাপতি খোন্দকার মনির আজম মুন্নু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক মীর মনিরুজ্জামান বাবু, সাবেক দপ্তর সম্পাদক মাসুদুর রহমান, জেলা কৃষকদলের সদস্য মহসিন খান প্রমুখ।

বক্তারা বলেন, বিএনপি আবার ক্ষমতায় আসবে। আর স্বৈরশাসক শেখ হাসিনা ও তার দুর্নীতিবাজ নেতারা বিদেশে পালিয়ে বেড়াবে। খুব দ্রুতই তারুণ্যের প্রতিক তারেক জিয়া বীরের বেশে দেশে ফিরবে। সেদিন পর্যন্ত অপেক্ষা করুণ। বাংলার মাটিতে আর কোন স্বৈরশাসকের ঠাঁই হবেনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category