1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

জীবন থেকে স্বামী রাজকে ছুটি দিলেন পরীমনি

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ৫৪০ Time View
235

নববার্তা ডেস্ক :

ঢালিউড সিনেমার আলোচিত নায়িকা পরীমনি তার জীবন থেকে স্বামী শরিফুল রাজকে চিরতরে ছুটি দিয়েছেন। শুক্রবার (৩০ ডিসেম্বর) মধ্যরাতে নায়িকা নিজেই এক ফেসবুক স্ট্যাটাসে এ কথা জানিয়েছেন। এর বেশি বিস্তারিত জানায়নি পরী।

স্ট্যাটাসে ‘হ্যাপি থার্টি ফার্স্ট এভরিওয়ান’ ক্যাপশন দিয়ে পরীমণি লিখেন, ‘আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নেই।’

ধারণা করা হচ্ছে, স্বামী শরিফুল রাজের সঙ্গে বিবাহবিচ্ছেদ হচ্ছে পরীমনির। তবে কবে এবং কেনই-বা তা জানা যায়নি। বিস্তারিত জানতে পরীমনিকে একাধিকবার ফোন দিলে তিনি কল কেটে দেন। বার্তা পাঠালেও তার উত্তর মেলেনি।

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত এই নায়িকা ২০২১ সালের ১৭ অক্টোবর চুপিসারে অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেন। চলতি বছরের ১০ জানুয়ারি এ খবর প্রকাশ্যে আনেন তারা। সেসময় পরী জানান, তাদের ঘরে সন্তান আসছে। গত ১০ আগস্ট রাজধানীর একটি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন পরী। রাজ-পরীর সন্তানের নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য।

গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমার সেটে দুজনের পরিচয় ও প্রেম; তারপর হুট করেই বিয়ে। বিয়ে ও সন্তান জন্মের পর বেশ ভালোই যাচ্ছিল তাদের নতুন জীবন। রাজ-পরীর দুষ্টু, মিষ্টি কিংবা আবেগ-মাখা কর্মকাণ্ড বরাবরই ভক্তদের নজর কেড়েছে। অন্তর্জালে তাদের নানান মুহূর্তের ছবি বেশ প্রশংসা কুড়ায়। তবে বছর না ঘুরতেই, বছরের শেষ দিন পরী দিলেন সম্পর্ক ছিন্নর খবর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category