বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার সৈয়দপুর ইসলামিক মিশন ফাউন্ডেশনের উদ্যোগে মিশন প্রধান মোহাম্মদ ইয়াছিন মোল্যার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও মো. রেজাউল করিম। মিশনের শিক্ষক শিহাবুর রহমানের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান, বোয়ালমারী সদর ইউপির সাবেক চেয়ারম্যান একেএম হামিদুল বারী বরুণ মিয়া, ইসলামিক মিশনের ডা. মাহসিউদ্দীন আহমেদ, কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা হুসাইন আহমদ, সাতৈর শাহী জামে মসজিদের ইমাম মাওলানা মাহমুদুল হাসান প্রমুখ। এ সময় শিক্ষক ও ইমামগণ উপস্থিত...
257
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ অক্টোবর)
সকাল ১১টায় উপজেলার সৈয়দপুর ইসলামিক মিশন ফাউন্ডেশনের উদ্যোগে মিশন প্রধান মোহাম্মদ ইয়াছিন মোল্যার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও মো. রেজাউল করিম। মিশনের শিক্ষক শিহাবুর রহমানের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান, বোয়ালমারী সদর ইউপির সাবেক চেয়ারম্যান একেএম হামিদুল বারী বরুণ মিয়া, ইসলামিক মিশনের ডা. মাহসিউদ্দীন আহমেদ, কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা হুসাইন আহমদ, সাতৈর শাহী জামে মসজিদের ইমাম মাওলানা মাহমুদুল হাসান প্রমুখ। এ সময় শিক্ষক ও ইমামগণ উপস্থিত ছিলেন।